
নাটোরের বড়াইগ্রামে কোকাকোলা বোতলে রাখা ঘাস নিধনের ঔষধ পান করে ৩৩ বছর বয়সী যুবক কোরবান আলী বাবুর মৃত্যু হয়েছে। তিনি ১২ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার বেলা ৩টার দিকে মারা যান।
কোরবান আলী বাবু বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নের বক্কুর মোড় এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে এবং বনপাড়া পৌর শহরের হারোয়া এলাকার একটি নার্সারিতে কর্মরত ছিলেন।
নিহতের মা সাফিয়া খাতুন জানান, গত ১৮ জুন নার্সারিতে কাজ করার সময় তিনি কোকাকোলার বোতল থেকে পানীয় পান করেন, যা আসলে ঘাস মারার ঔষধ ছিল। পূর্বে নার্সারির মালিক সুজন পাটোয়ারী বাবুর জন্য কোক রেখেছিলেন, তাই তিনি বোতলটি কোক ভাবেন।
নার্সারির মালিক সুজন পাটোয়ারী জানান, বাবুকে দ্রুত বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার বাবুকে বাড়িতে আনা হয় এবং বুধবার তার মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম জানান, এই মৃত্যুর বিষয়ে কেউ অভিযোগ করেনি এবং কারও অভিযোগ নেই। বাবুর দুই বছর আগে বিয়ে হয়েছিল এবং তাদের ৪০ দিনের একটি কন্যা সন্তান রয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail