
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক পিয়ংইয়ং সফরকে দুই দেশের সম্পর্ক উন্নয়নে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।
বুধবার (১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, কিম শি জিনপিংকে পাঠানো শুভেচ্ছা বার্তায় বলেন, ডিপিআরকে-চীন বন্ধুত্বকে আরও এগিয়ে নেওয়া তাদের সরকারের অটল নীতি।
তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক পিয়ংইয়ং শীর্ষ বৈঠক দুই দেশের মধ্যে কমরেডসুলভ বন্ধুত্ব ও পারস্পরিক আস্থাকে আরও গভীর করেছে এবং এটি দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, গত ৮ ও ৯ জুন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পিয়ংইয়ং সফর করেন, যা প্রায় সাত বছর পর তার প্রথম সফর। সফরের সময় দুই নেতা দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য দীর্ঘমেয়াদি রূপরেখা তৈরি করেন।
শি জিনপিং সফরে কূটনৈতিক, আইন প্রয়োগকারী সংস্থা এবং সামরিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail