
নারায়ণগঞ্জের আলীগঞ্জে পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটার কাজ প্রকল্পের প্রয়োজনীয়তা অনুযায়ী করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি এই কাজের সঙ্গে জড়িত উদ্বেগকে গুজব হিসেবে অভিহিত করেন।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের আওতায় ভায়াডাক্টের নিচে অস্থায়ী মাটির রাস্তা অপসারণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি বলেন, "ভায়াডাক্ট নির্মাণের সময় এখানে জলাধার ছিল। নির্মাণকাজের সুবিধার্থে এই জলাধার অস্থায়ীভাবে ভরাট করা হয়েছিল।" তিনি জানান, নির্মাণকাজ শেষ হওয়ার পর এই অস্থায়ী মাটি আবারও সরানো হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, "এটি প্রকল্পেরই অংশ। এর ফলে ভায়াডাক্ট হুমকিতে নয়, বরং ভায়াডাক্ট রক্ষার্থেই করা হচ্ছে।" তিনি নিশ্চিত করেন যে, ভায়াডাক্টের নিচে মাটি কাটার কোনো নেতিবাচক প্রভাব নেই, বরং এটি প্রাকৃতিক পরিবেশ রক্ষা করবে।
শেখ রবিউল আলম জানান, ইতোমধ্যে ১৬ দশমিক ৭৬ কিলোমিটার রেলপথের মধ্যে ১৪ দশমিক ৪ কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ২ দশমিক ৩৪ কিলোমিটার এলাকায় গড়ে সাড়ে তিন ফুট মাটি অপসারণ করা হবে। তিনি বলেন, "এতে ভায়াডাক্ট বা রেললাইনের কোনো ঝুঁকি নেই।" তিনি প্রকৌশলগত দিক থেকে পুরো কাঠামো নিরাপদ বলেও উল্লেখ করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail