শিরোনাম :
আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা-ওপেন হাউজ ডে অনুষ্ঠিত)l
মোহাম্মদ আবু নাছের (জেলা প্রতিনিধি নোয়াখালী)
- আপলোড সময় : ১১:৩৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / ৪১১ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগ থানায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা-ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
শনিবার ( ১২ এপ্রিল ) দুপুরে নোয়াখালীর সেনবাগ থানার সম্মেলন কক্ষে এলাকার সচেতন নাগরিকদের নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা-ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মনীষ দাস।
এসময় উপস্থিত ছিলেন, চাটখিল সার্কেল (অতিরিক্ত দায়িত্বে বেগমগঞ্জ সার্কেল) জাহিদুল ইসলাম, সেনবাগ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো: জাহিদুল ইসলাম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান, সেনবাগ থানা এলাকার বিভিন্ন শ্রেণীর রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, ছাত্র প্রতিনিধি সহ জনপ্রতিনিধিগণ।















