ডেমরায় ছাত্রদল নেতা মাহিব হাসান কাউসারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
- আপলোড সময় : ১১:০০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ২৭৪ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ডেমরা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও ৬৬ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহিব হাসান কাওসার ।
বৃহস্পতিবার (০৫ মার্চ) ডেমরার বামৈল পূর্ব পাড়া বাইতুত তাকওয়া জামে মসজিদে ডেমরা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহিব হাসান কাওসারের উদ্যোগে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রায় তিন শতাধিক মুসল্লী, নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক,ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক আজিজ।
এসময় মাহিব হাসান কাওসার বলেন, নতুন সরকারের নেতৃত্বে দেশে গণতন্ত্র ও উন্নয়নের নতুন অধ্যায় শুরু হয়েছে।প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতি এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।
দক্ষিন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ছাত্রদলের ঐক্যবদ্ধতা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্ব দিতে হবে। এ ধরনের কর্মসূচির মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীরা দেশ ও জাতির কল্যাণ কামনা করে সংগঠিত থাকবে। পবিত্র রমজান মাসের এ সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির পরিবারকে একত্রিত করার লক্ষ্যেই এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল হক বলেন,পবিত্র রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। এই পবিত্র মাসে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনা করছি। তাঁদের নেতৃত্ব ও আদর্শ আমাদের অনুপ্রেরণার উৎস। একই সঙ্গে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি, যেন তিনি দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভ‚মিকা রাখতে পারেন।’
পরে দোয়া ও মোনাজাতে দেশ, জাতি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা, দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
















