ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মুসা

ইসমাইল হোসেন মিলন (সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি)

  • আপলোড সময় : ১০:৫৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / ২৬৪ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ বাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৫ নং ওয়ার্ড যুবদল নেতা মুসা আহমেদ।
সোমবার (১৬ মার্চ) রাতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, দেশ ও প্রবাসের সকলকে অভিনন্দন জানিয়ে এক শুভেচ্ছা বার্তা পাঠান যুবদলের এই নেতা।
শুভেচ্ছা বার্তায় যুবদল নেতা মুসা আহমেদ বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্বের মেলবন্ধন। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল শান্তি ও সমৃদ্ধি। পবিত্র এই দিনে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে শামিল করে। পাশাপাশি হিংসা, বিদ্বেষ, অহংকারসহ সব অন্যায় আর পাপাচার মুছে দিয়ে নতুন করে সুখী জীবনযাপন শুরু করার তাগিদ এনে দেয়।
তিনি আরও বলেন, ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সেজন্য সকলকে আন্তরিক হতে হবে। যে যার অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহবান জানিয়ে আবারও সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জ বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মুসা

আপলোড সময় : ১০:৫৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬