ডেমরায় ১ হাজারের অধিক সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
- আপলোড সময় : ০৮:৫১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / ২৩২ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর ডেমরায় ১ হাজার ৩ শত সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।এছাড়াও তিনজন অসহায় অটো রিক্সা চালককে তিনটি অটো রিক্সা, একজন ভ্যানচালককে ১টি ভ্যান ও একজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
ডেমরা ভলান্টিয়ার্স এর অন্যতম সংগঠন ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর আয়োজনে এবং আব্দুল খালেক ফাউন্ডেশন ও বি এইচ এস ৯০ ওয়েলফেয়ার সোসাইটি -BABSA এর সার্বিক সহযোগিতায় মঙ্গলবার বিকালে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার বাওয়ানি নগর প্রজেক্টে কর্মসূচি পালন করা হয়।
ডেমরা ভলান্টিয়ার্সের সদস্য সচিব ও ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মনিরুজ্জামান এর সঞ্চালনায় এবং ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদের সভাপতিত্বে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেমরা ভলান্টিয়ার্সের সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন, BABSA সংগঠনের প্রতিনিধি রিয়াজুল, ৬৯ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী রফিকুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডেমরা ব্লাড এর সভাপতি রফিকুল ইসলাম, আল-মোস্তফা ফাউন্ডেশনের সভাপতি সিদ্দিকুর রহমান, ফজলুর রহমান ফাউন্ডেশন এর প্রতিনিধি অপ্সরাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।















