০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

জ্বালানিসংকট মোকাবিলায় জাপানের ৫০০ মিলিয়ন ডলারের সহায়তা প্রস্তাব

রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৩৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • /
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের জ্বালানিসংকট মোকাবিলায় জাপান ৩১২ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা বাড়িয়ে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। বুধবার (১ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকির নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সহযোগিতা এবং জ্বালানি খাতে বাংলাদেশের জন্য জাপানের আর্থিক সহায়তা বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, এমআরটি লাইনসমূহ এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন।

জাপানি প্রতিনিধিদল বাংলাদেশ নৌবাহিনীকে পাঁচটি প্যাট্রল বোট দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান। এ সময় রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয় এবং প্রধানমন্ত্রী জাপানের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেন। প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানালে তিনি সুবিধাজনক সময়ে সফরের আশা প্রকাশ করেন।

বাংলাদেশের পক্ষে সাক্ষাতে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। জাপানের প্রতিনিধিদলে ছিলেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জ্বালানিসংকট মোকাবিলায় জাপানের ৫০০ মিলিয়ন ডলারের সহায়তা প্রস্তাব

আপডেট সময় : ০৫:৩৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬