০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

কুমিল্লায় প্রেমিকের বাড়িতে ১২ দিন ধরে অনশনে তরুণী, বিয়ের দাবিতে অবস্থান

রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৪৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • /
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১২ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন নুসরাত জাহান নামের এক তরুণী। তিনি গত ১৯ জুন থেকে পশ্চিম শিদলাই গ্রামের আবু সাঈদের বাড়িতে অবস্থান করছেন। নুসরাতের দাবি, 'হয় সে আমাকে বিয়ে করবে, না হয় এই বাড়িতেই আমার মৃত্যু হবে।'

নুসরাত জাহানের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভূয়ারপাড়া গ্রামে। চার বছর আগে ফেসবুকের মাধ্যমে আবু সাঈদের সঙ্গে তার পরিচয় হয়, যা পরে প্রেমে রূপ নেয়। দুই বছর ধরে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল এবং আবু সাঈদ বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

নুসরাত অভিযোগ করেন, ১২ দিন আগে আবু সাঈদ তাকে কুমিল্লার দেবিদ্বারের চড়বাকর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যান। সেখানে দুই দিন থাকার পর সাঈদ তাকে না জানিয়েই চলে যান। এরপর তিনি সাঈদের গ্রামের বাড়িতে হাজির হন, কিন্তু সেখানে পৌঁছানোর পর সাঈদ ও তার পরিবার পালিয়ে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম আকবর আলাউল জানান, তিনি উভয় পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করেছেন, কিন্তু ছেলের পরিবার বাড়ি ছেড়ে চলে যাওয়ায় সুরাহা সম্ভব হয়নি। ব্রাহ্মণপাড়া উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন জানিয়েছেন, প্রশাসন তরুণীকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তাব দিলেও তিনি সেখান থেকে যেতে রাজি হননি। স্থানীয়ভাবে এই ঘটনার কারণে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুমিল্লায় প্রেমিকের বাড়িতে ১২ দিন ধরে অনশনে তরুণী, বিয়ের দাবিতে অবস্থান

আপডেট সময় : ০৫:৪৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬