ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টাকা দেওয়ার ভিডিও প্রচার করায় সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার, কাসেমীর বিরুদ্ধে অভিযোগ

ইসমাইল হোসেন মিলন (সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি)

  • আপলোড সময় : ০৬:৫৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৩৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৪ আসনে জমিয়তের প্রার্থী মনির হোসাইন কাসেমীর শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের নগদ টাকা প্রদানের ভিডিও ভাইরালের পর গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিকার চেয়ে জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারী) জেলা রিটার্নিং অফিসার বরাবর নারায়ণগঞ্জের নিউজ পোর্টাল “নিউজ নারায়ণগঞ্জ” এর স্টাফ রিপোর্টার শাহজাহান দোলন লিখিত আবেদন করেন।
তিনি আবেদনে উল্লেখ করেন, গত ৩১ জানুয়ারী নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলায় লিটল জিনিয়াস নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার বিতরণীতে উপস্থিত হয়ে জমিয়তে ওলামা ইসলামীর প্রার্থী মনির হোসাইন কাসেমীর নগদ টাকা বিতরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরেই অনলাইন নিউজ পোর্টাল “নিউজ নারায়ণগঞ্জ” ডিজিটাল পেজে ওই সম্পর্কিত একটি ভিডিও আপলোড হয়। কিছু সময়ে পরে বাংলাদেশের মূলধারার সকল গণমাধ্যমও একই ভিডিও প্রচার করে।
পরবর্তীতে নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সেদিন বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের নেতৃত্বে স্কুলে অভিযানে তাকে দেড় লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পরদিন ১ ফেব্রুয়ারী সকালে মনির হোসাইন কাসেমীর ছবি সম্বলিত একটি পেজ যেটার ঠিকানা বারিধারার তার মাদ্রাসার ঠিকানা দেওয়া সেখানে ভিডিও কনটেন্ট আপলোড হয়। সেখানে নিউজ নারায়ণগঞ্জের লগো ও প্রতিষ্ঠানে কর্মরতদের বিকৃত ছবি ব্যবহার করা হয়। ভিডিও কনটেন্টে মনির হোসাইন কাসেমীর টাকা বিতরণের বিষয়টিকে ‘অসত্য’ মন্তব্য করে জেলা প্রশাসনের অভিযান ও জরিমানার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
এছাড়াও তার আরো একটি আইডিতেও একই ভিডিও প্রচার করা হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির বলেন, এ ঘটনায় কিছুক্ষণ আগে একটি অভিযোগপত্র পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টাকা দেওয়ার ভিডিও প্রচার করায় সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার, কাসেমীর বিরুদ্ধে অভিযোগ

আপলোড সময় : ০৬:৫৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬