ধানের শীষের পক্ষে বিএনপি নেতা এ কে এম সামসুল হকের প্রচারণা
- আপলোড সময় : ০৮:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩৬৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে নেতাকর্মী নিয়ে যোগদান করেছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এ কে এম সামসুল হক।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ৫ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে অংশ নেন ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
এসময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এ কে এম সামসুল হকের নেতৃত্বে শোডাউনের মাধ্যমে প্রচারণা ও গণসংযোগে অংশগ্রহণ করেন নাসিক ৫ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
এসময় অন্যান্যদের মধ্যে সিদ্ধিরগঞ্জের নাসিক ৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ আলী আকবর, যুবদল নেতা মাসুদ খাঁন, মোঃ আব্দুল গাফফার সেন্টু, মোহাম্মদ বাদশা মিয়া ও নাসিক ৫ নং ওয়ার্ড যুবদলের সদস্য এ কে এম সানাউল হকসহ শতাধিক বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।















