০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

জয়পুরহাটে ভূমি অধিগ্রহণে ন্যায্যমূল্য দাবিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট সময় : ০২:০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • /
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় রাস্তা নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণে ন্যায্যমূল্য প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জমির মালিকরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। বক্তব্য রাখেন মুরাদ হোসেন, শহিদুল ইসলাম পাপ্পু, গোফফার হোসেন, শুভ হোসেন, শফিউল আলম চৌধুরী ও ফছির উদ্দীন।

ভুক্তভোগীরা জানান, পাটাবুকা, খাসবাগুড়ী ও বনখুর মৌজায় কৃষকদের জমি সরকার কর্তৃক অধিগ্রহণ করা হচ্ছে। তবে অধিগ্রহণের জন্য নির্ধারিত ক্ষতিপূরণের মূল্য প্রকৃত বাজারমূল্যের তুলনায় অনেক কম। তারা বলেন, এ কারণে তারা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন এবং প্রকৃত বাজারমূল্য অনুযায়ী জমির ন্যায্যমূল্য দাবি করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জয়পুরহাটে ভূমি অধিগ্রহণে ন্যায্যমূল্য দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০২:০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬