০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

সোহেল তাজের শেখ হাসিনাকে নিয়ে কঠোর সমালোচনা

রিপোর্টার
  • আপডেট সময় : ১১:২৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • /
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার কঠোর সমালোচনা করেছেন তার সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি ৪ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে এই মন্তব্য করেন।

সোহেল তাজ বলেন, “একজন মানুষের ইগো বা অহঙ্কার যে একটি দেশ এবং দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার।” তিনি শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, গুম, খুন, দুর্নীতি এবং মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করার অভিযোগ তোলেন।

তিনি আরও বলেন, “গণতন্ত্র কবর দিয়ে, দেশ এবং মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আওয়ামী লীগকে ধ্বংস করে, ছাত্র-জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে, দুর্নীতি ও লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে, সেই টাকার পাহাড়ে বসে আবার দেশে ফেরার কথা বলে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি করছে।”

সোহেল তাজ ২০০১ সালে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০৮ সালে পুনরায় জয়ী হন। তিনি ২০০৯ সালে শেখ হাসিনার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু ব্যক্তিগত কারণে একই বছর পদত্যাগ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সোহেল তাজের শেখ হাসিনাকে নিয়ে কঠোর সমালোচনা

আপডেট সময় : ১১:২৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬