তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সরকারের আবেদন
- আপডেট সময় : ১২:২৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ১৭

ভারতের তামিলনাড়ু রাজ্যে গরু জবাই নিষিদ্ধের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকার। মাদ্রাজ হাইকোর্ট গত ১ জুলাই গরু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করে রায় দেয়, যা রাজ্য সরকারের আইনগত অবস্থানের সঙ্গে অমিল বলে দাবি করেছে তারা।
রাজ্য সরকার সুপ্রিম কোর্টে তাদের পিটিশনে উল্লেখ করেছে, হাইকোর্টের রায় ‘তামিলনাড়ু পশু সংরক্ষণ আইন, ১৯৫৮’-এর সঙ্গে সাংঘর্ষিক। এই আইনে বলা হয়েছে, ১০ বছরের বেশি বয়সী গরু, যেগুলি কাজ করতে বা প্রজননে অক্ষম, সেগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে জবাই করা যেতে পারে।
মাদ্রাজ হাইকোর্টের রায়ের পেছনে একটি আবেদন ছিল, যা কট্টরপন্থি রাজনৈতিক দল ইন্দু মাক্কাল কাচ্চির রাজ্য সাধারণ সম্পাদক সূর্য দ্বারা দায়ের করা হয়েছিল। আদালত গরু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা জারি করে এবং রাজ্যের কর্মকর্তাদের গরু ও বাছুর জবাই ঠেকানোর নির্দেশ দেয়।
হাইকোর্টের বিচারপতিরা উল্লেখ করেছেন যে, গরু জবাইয়ের জন্য অনুমতি ছাড়া এটি করা যাবে না এবং গরু জবাইয়ের নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা রয়েছে। আদালতের মতে, কোরবানি ঈদে গরু কোরবানি ইসলামের অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়।
এখন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের করা আবেদনটি পরবর্তী শুনানির জন্য অপেক্ষমাণ রয়েছে।























