০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

সিলেট ও চট্টগ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস, নদীর পানির স্তরে পরিবর্তন আসতে পারে

রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৫৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • /
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম বিভাগে আগামী পাঁচ দিনে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পদ্মা নদীর পানি বৃদ্ধি পেতে পারে, যদিও বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

৪ জুলাই শনিবার, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন স্বাক্ষরিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামী এক দিনে দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী চার দিনে চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ ত্রিপুরা অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি আগামী এক দিনে বাড়তে পারে, তবে যমুনার পানি পরবর্তী চার দিন স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা নদীর পানি দুই দিন বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী তিন দিন তা স্থিতিশীল থাকবে। পদ্মা নদীর পানি টানা পাঁচ দিন বাড়তে পারে।

সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু, ধলাই, খোয়াই, ও অন্যান্য নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে। অন্যদিকে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিনে কমে আসতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিলেট ও চট্টগ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস, নদীর পানির স্তরে পরিবর্তন আসতে পারে

আপডেট সময় : ১০:৫৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬