০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

মেক্সিকো-ইংল্যান্ড ও ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময়সূচি অপরিবর্তিত রাখল ফিফা

রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • /
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হতে যাওয়া মেক্সিকো-ইংল্যান্ড এবং ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময়সূচিতে কোনো পরিবর্তন আনছে না বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে উভয় ম্যাচই নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

গত কয়েকদিন ধরে সম্ভাব্য বজ্রঝড় ও প্রতিকূল আবহাওয়ার কারণে মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছিল। বিশেষ করে ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় নিয়েও আলোচনা চলছিল। তবে ফিফা পূর্বনির্ধারিত সূচি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।

মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচটি বাংলাদেশ সময় সোমবার (৬ জুলাই) ভোর ৬টায় আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ব্রাজিল ও নরওয়ের ম্যাচটি রোববার (৫ জুলাই) দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে শুরু হবে।

ফিফা, মেক্সিকান ফুটবল ফেডারেশন এবং ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের মধ্যে একাধিক বৈঠক হয়েছে, যেখানে ম্যাচের সময় পরিবর্তনের প্রস্তাব উঠেছিল। তবে বিভিন্ন লজিস্টিক জটিলতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

স্থানীয় প্রশাসনও জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বৈরি আবহাওয়ার কারণে গভীর রাতে ম্যাচ শেষ হলে দর্শকদের নিরাপদে স্টেডিয়াম ত্যাগ নিশ্চিত করা কঠিন হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল।

বিশ্বকাপে মেক্সিকোর মাটিতে এটি হবে শেষ ম্যাচ, এরপর টুর্নামেন্টের বাকি সব ম্যাচ যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। তাই আবহাওয়া নিয়ে শঙ্কা থাকলেও নির্ধারিত সময়েই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মেক্সিকো-ইংল্যান্ড ও ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময়সূচি অপরিবর্তিত রাখল ফিফা

আপডেট সময় : ০৯:০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬