০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

শিক্ষকদের নির্বাচন নিয়ে শিক্ষামন্ত্রীর নির্দেশনা: চাকরি ছাড়ার পরামর্শ

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:২৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • /
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে শিক্ষকদের চাকরি ছাড়ার প্রয়োজন হবে। তিনি বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত একটি অনুষ্ঠানে এ কথা জানান।

মন্ত্রী বলেন, "কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে তিনি যেন চাকরি থেকে ইস্তফা দেন।" তিনি শিক্ষকদের প্রশিক্ষণ এবং উন্নয়নের জন্য সরকারের বিনিয়োগের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী আরও জানান, চলতি বছর ইউনেস্কো ও ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশের শিক্ষা খাতে প্রায় ৯৯ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করা হয়েছে।

মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এইচএসসি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সরকার শিক্ষকদের ক্যাপাসিটি বৃদ্ধি করতে প্রশিক্ষণের পরিকল্পনা নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শিক্ষকদের নির্বাচন নিয়ে শিক্ষামন্ত্রীর নির্দেশনা: চাকরি ছাড়ার পরামর্শ

আপডেট সময় : ০৮:২৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬