ট্রাম্পের ন্যাটো সদস্য দেশগুলোর সামরিক ব্যয় নিয়ে ক্ষোভ প্রকাশ
- আপডেট সময় : ০৭:৪৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / ০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ন্যাটো সদস্য দেশগুলোর সামরিক ব্যয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযানে এই দেশগুলো প্রয়োজনীয় সমর্থন প্রদান করছে না।
শুক্রবার (৩ জুলাই) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ন্যাটোর সদস্য দেশগুলোর আচরণকে তীব্র সমালোচনা করেন। তিনি ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো প্রভাবশালী মিত্র দেশগুলোর সামরিক ব্যয়ের বিশাল বৈষম্যের চিত্র তুলে ধরেন এবং যুক্তরাষ্ট্রের আর্থিক ও সামরিক অবদানকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেন।
ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘তারা আমাদের পাশে ছিল না!!!’ তার উল্লেখ করা প্রতিরক্ষা ব্যয়ের পরিসংখ্যানগুলো মূলত প্রতিটি দেশের নিজস্ব সশস্ত্র বাহিনীর খরচের তথ্য নির্দেশ করে। আল জাজিরা এই তথ্যগুলো ২০১৫ সালের ন্যাটোর দাপ্তরিক খরচের তালিকার সঙ্গে তুলনা করেছে এবং দেখা গেছে, ট্রাম্পের দেওয়া হিসাবটি সামগ্রিকভাবে ন্যাটোর দাপ্তরিক তথ্যের সঙ্গেই মিলে যায়।
এদিকে, তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর একটি উচ্চপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের প্রেক্ষাপটে ট্রাম্পের প্রকাশ্য আক্রমণ এবং হুঁশিয়ারি আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, জোটের ভেতরের ফাটলকে আরও স্পষ্ট করে তুলেছে।
























