০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

হাম ও উপসর্গে ৭২৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১০৭

রিপোর্টার
  • আপডেট সময় : ১১:২৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • /
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে ১,১০৭ শিশু আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া পাঁচ শিশুই হাম সংক্রান্ত উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। তবে, এ সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭২৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৩ শিশুর মৃত্যু ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে এবং ৬৩৬ শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গ নিয়ে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় ১৩৯ শিশুর শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং নতুন করে ৯৬৮ শিশু হাম উপসর্গে আক্রান্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১,০৩,৯৬১ জনে পৌঁছেছে, এর মধ্যে ১২,৪২৫ জনের হাম নিশ্চিত হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিশুদের সময়মতো হাম টিকা দেওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে এই রোগের জটিলতা বেশি দেখা দেয়, তাই উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হাম ও উপসর্গে ৭২৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১০৭

আপডেট সময় : ১১:২৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬