০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ফুটবল খেলতে গিয়ে গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু চট্টগ্রামে

রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৫৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • /
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর হালিশহর বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে মাহিদুল ইসলাম (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) এই দুর্ঘটনা ঘটে এবং গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাহিদুল ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার কোনোপদিয়া এলাকার রাসেল গাজীর ছেলে। তার দুলাভাই মো. রবিউল কালবেলা সংবাদমাধ্যমকে জানান, সকালে বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলতে যান মাহিদুল। খেলার সময় গোল করার পর আনন্দ প্রকাশ করতে গিয়ে গোলপোস্টের ওপর ঝুলে পড়েন। এ সময় লোহার গোলপোস্টটি ভেঙে তার বুকের ওপর পড়ে যায়, যার ফলে তিনি মারাত্মকভাবে আহত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে বলেন, মাহিদুলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (২৬ জুন) চট্টগ্রামের সাতকানিয়ায় ফুটবল খেলতে গিয়ে একইভাবে লোহার গোলপোস্ট ভেঙে মাথায় পড়ে গুরুতর আহত হন ৯ বছর বয়সী মোহাম্মদ এনায়েত উল্লাহ। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চারদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ জুন) মারা যান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফুটবল খেলতে গিয়ে গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু চট্টগ্রামে

আপডেট সময় : ০৩:৫৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬