ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ০৮:০৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / ১

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, এটি সবার অর্জন। তিনি বলেন, প্রতিশোধ নয়, বরং ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, আইন অনুযায়ী সব হত্যাকাণ্ডের বিচার হবে এবং বিচারের নামে অবিচার যেন না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার।
তিনি আরও বলেন, জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশকে এগিয়ে নিতে চাই না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন করা। সম্মেলনের আগে, প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে জুলাই স্মৃতি স্মারক তুলে দেন।
























